প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭তম টেস্ট সেঞ্চুরিটা বোধ হয় পেয়েই যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। কাল পার্থ টেস্টে অস্ট্রেলীয় ওপেনার ৯০ ছুঁতেই সে রকমটা মনে হয়েছিল। এর আগে যতবার ৯০ পেরিয়েছেন ততবারই যে সেঞ্চুরি পেয়েছেন ওয়ার্নার। কিন্তু এবার আর পারলেন না, আউট ৯৭ রানে। টেস্টে একবারও নড়বড়ে নব্বইয়ে আউট না হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের মধ্যে ওয়ার্নার ছিলেন তিনে। সেখান থেকে নাম কাটা গেল তাঁর। ওয়ার্নারের পতনে তিনে উঠে এসেছেন ইয়ান বোথাম। সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার একবারও নব্বইয়ের ঘরে আউট না হয়ে ১৪টি সেঞ্চুরি করেছেন। সর্বকালের সেরা ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যানই কখনো নব্বইয়ে আউট না হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি (২৯) করেছেন। ব্র্যাডম্যান ও বোথামের মাঝে আছেন ইংল্যান্ডের মাইকেল ভন।