যাত্রা শুরু পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ-অভিযান এক অর্থে শুরুই হয়ে গেল পাকিস্তানের জন্য। নিউজিল্যান্ডের উদ্দেশে কাল দেশ ছেড়েছে মিসবাহ-উল-হকের দল। অবশ্য আপাতত লক্ষ্য নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে আসলে তো এটা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি নিজেদের যাচাই করে দেখার পরীক্ষাও। অবশ্য একটা দুঃসংবাদ নিয়েই নিউজিল্যান্ড গেল পাকিস্তান দল। গত সপ্তাহে অনুশীলনের সময় ঊরুতে চোট পেয়েছিলেন পেসার জুনাইদ খান। বিশ্বকাপ শুরুর আগে পুরোপুরি সেরে উঠতে পারবেন কি না, তা নিয়ে আছে যথেষ্ট সংশয়। জুনাইদের পরিবর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দলে নেওয়া হয়েছে বিলাওয়াল ভাট্টিকে। ক্রিকইনফো।