যাদব-পান্ডিয়াকে নিয়ে ভারত 'এ' দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৯ ফেব্রুয়ারি হায়দরাবাদ টেস্টের আগে ভারত ‘এ’ দলের বিপক্ষে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৫ টেস্ট খেলা অভিনব মুকন্দকে অধিনায়ক করে কাল ভারত ‘এ’ দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এই দলে আছেন ৩ টেস্ট খেলা জয়ন্ত যাদবও। দলে থাকা হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত, ইশান কিষানও পরিচিত মুখ। ৫ ও ৬ ফেব্রুয়ারি সেকান্দ্রাবাদের জিমখানা মাঠে হবে প্রস্তুতি ম্যাচটি। ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলতে বাংলাদেশ দল রওনা হবে ২ ফেব্রুয়ারি।
ভারতীয় ‘এ’ দল: অভিনব মুকুন্দ (অধিনায়ক), প্রিয়াঙ্ক পাঞ্চাল, শ্রেয়াস আইয়ার, ইশাঙ্ক জাগ্গি, ঋষভ পন্ত, ইশান কিষান, বিজয় শংকর, হার্দিক পান্ডিয়া, শাহবাজ নাদিম, জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, অনিকেত চৌধুরী, সি ভি মিলিন্দ ও নিতিন সাইনি। সূত্র: বিসিসিআই।