যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতায় ধোনিরা

মাঠ ঠিক আছে, সময়ও প্রায় ঠিক। দুই দলের সূচিও তখন ফাঁকা আছে। কিন্তু মার্কিন মুলুকে শেষ পর্যন্ত ভারত-ওয়েস্ট ইন্ডিজের দ্বৈরথ হবে কি না, সেটা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। ভিসা জটিলতায় এখনো ম্যাচের ভাগ্য ঝুলে আছে।
এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ সফরে আছে ভারত। চার টেস্টের সিরিজের শেষ টেস্ট শেষ হবে ২২ আগস্ট। এর পর ভারতের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি খেলতে চায় ভারত। ভেন্যু হিসেবে ফ্লোরিডার সেন্ট্রাল বগওয়ার্ড ন্যাশনাল পার্কের কথা ভাবা হচ্ছে। যুক্তরাষ্ট্রে এই একটা মাত্র মাঠকেই আন্তর্জাতিক ওয়ানডে খেলার ছাড়পত্র দিয়েছে আইসিসি। এর আগে ২০১০ সালে এখানে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড খেলেছিল। দুই বছর পর আবার মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড।
২২ আগস্ট টেস্ট শেষের পর তিনটি টি-টোয়েন্টি খেলতে চেয়েছিল দুই দল। ওই সময় মাঠও ফাঁকা থাকবে, সেভাবেই সূচি ঠিক হয়েছিল। কিন্তু সমস্যা বেঁধেছে ভিসা নিয়ে। যুক্তরাষ্ট্রে ভারতের খেলোয়াড়দের ভিসা পেতে ছয় সপ্তাহ সময় লাগতে পেরে জানানো গেছে। এই সময়ের আগে ভিসা না পাওয়া গেলে খেলার সূচি পিছিয়ে দিতে হবে।
কিন্তু খেলার সূচি পেছালে এ মাঠে ম্যাচ আয়োজন করায় দেখা দেবে আরেক সমস্যা। ফ্লোরিডার এই মাঠ ব্যবহার করে নর্থ আমেরিকান সুপার লিগে খেলা ফ্লোরিডা লডারডেল স্ট্রাইকার্সের। ২৩ থেকে ৩০ আগস্ট পর্যন্ত এই মাঠে তাদের কোনো ম্যাচ নেই। কিন্তু ৩১ আগস্ট থেকে তাদের কাছে আবার মাঠ ছেড়ে দিতে হবে। এর পর ১০ সেপ্টেম্বর পর্যন্ত মাঠ থাকবে তাদের দখলে। কিন্তু তত দিন ভারত নিশ্চয় ওয়েস্ট ইন্ডিজে বসে থাকবে না। ২২ সেপ্টেম্বর থেকে আবার শুরু নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ, এমনিতেই কোহলিদের দেশে ফিরে যেতে হবে।