যুগল অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নমন ওঝা, শ্রীলঙ্কার কুশল পেরেরা। কাল কলম্বোর এসএসসি গ্রাউন্ডে টেস্ট অভিষেক হলো দুই দলের দুই উইকেটকিপারের। বলুন তো, এর আগে সর্বশেষ কবে একই ম্যাচে দুই উইকেটকিপারের অভিষেক হয়েছে? প্রশ্নটার উত্তর খুঁজে পেতে ফিরে যেতে হবে ১৫ বছর আগে বাংলাদেশের অভিষেক টেস্টে। স্বভাবতই উইকেটকিপার খালেদ মাসুদসহ টেস্ট অভিষেক বাংলাদেশের সব খেলোয়াড়ের। ২০০০ সালের ওই ম্যাচে ভারতীয় দলেও অভিষেক হয়েছিল তিনজনের। এঁদের একজন উইকেটকিপার সৈয়দ সাবা করিম। ইতিহাসের প্রথম টেস্টসহ ম্যাচে দুই উইকেটকিপারের অভিষেকের ঘটনা মাত্র ১৪টি। যার মাত্র চারটিই দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর যুগের। কলম্বো ও ঢাকার আগে ১৯৫১ সালে ভারত-ইংল্যান্ড এবং ১৯৯২ সালে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচে। ওয়ানডেতে এ ঘটনা আছে মাত্র আটটি, টি-টোয়েন্টিতে চারটি।