যুব ওয়ানডেতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬-৩-৪-৪। আবেশ খানের বোলিং বিশ্লেষণ। ভারত অনূর্ধ্ব-১৯ দলের মিডিয়াম পেসার কাল কলকাতায় ধসিয়ে দিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ইনিংস। যুব ওয়ানডের ইতিহাসে আবেশের চেয়ে কম রান দিয়ে ৪ বা তার বেশি উইকেট পেয়েছেন মাত্র এক বোলার। ২০১২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্থান নির্ধারণী প্লে-অফে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৬.২ ওভারে মাত্র ৩ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন নেপালের বাঁহাতি স্পিনার রাহুল বিশ্বকর্মা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে এর আগে সবচেয়ে কম রান দিয়ে ৪ বা তার বেশি উইকেট নিয়েছেন ওয়েইন পারনেল। দক্ষিণ আফ্রিকান বাঁহাতি পেসার ২০০৮ সালে ৮ রানে নিয়েছিলেন ৬ উইকেট। বাংলাদেশের বিপক্ষে সেরা বোলিং ভারতের ইরফান পাঠানের (৯/১৬, ২০০৩)। অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে এটাই সেরা বোলিং।