যুবরাজের বদলি মনীশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ২১ বলে ১১ রানের শম্বুক ইনিংসটির বড় মূল্যই দিতে হয়েছিল যুবরাজ সিংকে। প্রায় দুই বছর দলের বাইরে থেকে ফিরেছেন গত জানুয়ারিতে, অস্ট্রেলিয়া সিরিজে। কিন্তু ফিরলেও খুব যে ফর্মে আছেন তা নয়। ১৫ ম্যাচে ২০.৭৫ গড়ে যুবির রান মাত্র ১৬৬। বাঁহাতি ব্যাটসম্যান পেলেন আরও একটি দুঃসংবাদ। অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনাল নির্ধারণী ম্যাচে অ্যাঙ্কেলের চোট নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাট করছিলেন। ওই চোটই শেষ করে দিল তাঁর টি-টোয়েন্টি বিশ্বকাপ। যুবরাজের জায়গায় দলে এসেছেন আইপিএলে প্রথম ভারতীয় সেঞ্চুরিয়ান মনীশ পান্ডে। এএফপি।