যুবরাজের 'চ্যালেঞ্জ'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। তবে এ যাত্রা ‘পার পেয়ে যাওয়ার’ পর কি একটু স্বস্তির নিশ্বাস ফেলেছেন যুবরাজ সিং? আপাতত টি-টোয়েন্টির দ্রুততম ফিফটির রেকর্ড থেকে তাঁর নাম যে মুছে যাচ্ছে না। ক্রিস গেইলের সঙ্গে একই বন্ধনীতে থাকতে হচ্ছে, খারাপ কী! এনডিটিভি।
পরশু মেলবোর্ন রেনেগেডসের হয়ে গেইলের তাণ্ডবটা যুবরাজ দেখেছেন কি না জানা যায়নি। তবে গেইলের ১২ বলে ফিফটির পর তাঁকে টুইটারে অভিনন্দন জানিয়েছেন। তবে সেখানেও রসিকতা করে একটা চ্যালেঞ্জই জানিয়ে দিলেন যুবরাজ, ‘গেইল ১২ বলে ফিফটি করেছে, কিন্তু আমি এতে হতাশ। পারলে পরের বার ১০ বলে করো। কিংবা এবি ডি ভিলিয়ার্স?’
১০ বলে ফিফটি! কে জানে হয়তো একদিন সেটাও সত্যি হয়ে যাবে।