যুবরাজের 'সাত'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০০ চ্যাম্পিয়নস ট্রফি, ২০০২ চ্যাম্পিয়নস ট্রফি, ২০০৩ বিশ্বকাপ, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ বিশ্বকাপ, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসি আয়োজিত বিশ্ব আসরে সাত-সাতটি ফাইনাল খেলে ফেললেন ভারতের যুবরাজ সিং। আইসিসির টুর্নামেন্টে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন ক্যানসারজয়ী যুবরাজই। যুবরাজ পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারাকে। এই তিনজনই খেলেছেন ছয়টি করে ফাইনাল। ফাইনালে অবশ্য একবারও হাসেনি যুবরাজের ব্যাট। সাত ফাইনালে ছয়বার ব্যাট করে মাত্র ১১০ রান করেছেন যুবরাজ। সর্বোচ্চ ২৪ রান ২০০৩ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে।