যে কারণে টসের দেরি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলোয়াড় তালিকা নিয়ে চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল ঠিক সময়ই মাঠে নেমেছিলেন। ছিলেন ম্যাচ রেফারি রকিবুল হাসানও। নির্ধারিত সময়ের ২৬ মিনিট পর টস করতে নামলেন সিলেট সুপারস্টার্সের অধিনায়ক মুশফিকুর রহিম।

বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বিদেশি খেলোয়াড়দের অনাপত্তিপত্র নিয়ে জটিলতার কারণেই টসে যাচ্ছিলেন না মুশফিকুর রহিম। বিপিএল অফিসে এ নিয়ে সিলেট সুপারস্টার্সের কর্মকর্তাদের আলোচনার জন্যই এই দেরি।