যে কারণে রেনশ...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর স্ট্রাইক রেট ৪৫.২৬, শুধু টেস্টে ৪৮.০২! কালও ‘আক্রমণাত্মক’ ব্যাটিংই করেছেন ম্যাট রেনশ। ১৯৬ বলে করেছেন ৬০ রান। বুঝতেই পারছেন, অস্ট্রেলিয়ান ওপেনার একটু রয়েসয়ে খেলেন। এর কারণ কী, জানেন? ছোটবেলায় রেনশর শারীরিক অবয়ব আর নিয়মের বেড়াজাল! ভারতের সঙ্গে টেস্টের দ্বিতীয় দিন শেষে কাল ২০ বছর বয়সী বাঁহাতিই জানালেন সেটি, ‘ছোটবেলায় আমি খুব একটা লম্বা বা স্বাস্থ্যবান ছিলাম না। আমাদের নিয়মই ছিল, কেউ ফিফটি করলে তাকে অবসর নিতে হবে, যাতে অন্য কেউ ব্যাট করতে পারে। আমি তখন কাউকে ব্যাটিং দিতে চাইতাম না, শুধু নিজেই ব্যাট করতে চাইতাম। এ জন্য যতটা সম্ভব ধীরে ফিফটি করতাম।’ এরপর হেসে বললেন, ‘আমার কোনো দোষ ছিল না, দোষটা আমার গড়নের।’ ক্রিকেট অস্ট্রেলিয়া।