শ্রীলঙ্কার তিন টেস্টের সিরিজ খেলা মানেই কি ধবলধোলাইয়ের গল্প! ভারত সিরিজের আগে লঙ্কানরা সর্বশেষ যে দুবার তিন ম্যাচের সিরিজ খেলেছে, সেই দুবারই একটি দল সব ম্যাচ হেরেছে। ২০১৬ সালে শ্রীলঙ্কা সফরে এসে তিন টেস্টেই হারে অস্ট্রেলিয়া। এরপর এ বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচেই হেরেছে লঙ্কানরা। টেস্টে তিন বা ততোধিক ম্যাচের সিরিজে পাঁচবার ধবলধোলাই হয়েছে শ্রীলঙ্কা। লজ্জার এই পরিসংখ্যানে সবার ওপরে আছে ইংল্যান্ড ও ভারতের নাম। এই দুই দল তিন বা ততোধিক ম্যাচের সিরিজে আটবার করে ধবলধোলাই হয়েছে।
সবচেয়ে বেশিবার ধবলধোলাই
তিন বা ততোধিক ম্যাচের সিরিজ
সিরিজ দেশে বিদেশে নিরপেক্ষ ভেন্যু
ইংল্যান্ড ৮ ১ ৬ ১
ভারত ৮ ০ ৮ -
নিউজিল্যান্ড ৭ ২ ৫ -
পাকিস্তান ৭ ০ ৬ ১
ও. ইন্ডিজ ৭ ০ ৭ -
অস্ট্রেলিয়া ৫ ০ ৫ -
শ্রীলঙ্কা ৫ ১ ৪ -
দ. আফ্রিকা ৫ ২ ৩ -
বাংলাদেশ ২ ০ ২ -
জিম্বাবুয়ে ২ ০ ২ -