যে বোলার সবচেয়ে ভুগিয়েছেন তাঁকে

আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি তাঁর। প্রথম শ্রেণিতেও গেরিট ডাইস্ট খেলেছেন মাত্র ১টি ম্যাচ। বাঁ হাতে গতির ঝড় যা তুলেছেন তার অধিকাংশই ক্লাব কিংবা পাড়ার ক্রিকেটে, যার হিসাবও রাখেনি কেউ। কিন্তু ওই সব ‘অগুরুত্বপূর্ণ’ বল দিয়েই একজনের মনে এমনই দাগ কেটেছেন, যে বিশ্বসেরা বোলারদের বলও তাঁর কাছে আজ নস্যি মনে হয়! বলা হচ্ছে, এবি ডি ভিলিয়ার্সের কথা, যাঁর সামনে পড়ে বিশ্বসেরা বোলাররাও নেমে আসেন পাড়ার বোলারদের কাতারে। ক্যারিয়ারে খেলেছেন গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন কিংবা মুত্তিয়া মুরালিধরনদের। কিন্তু আত্মজীবনীতে মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন বোলারের নাম বলতে গিয়ে এবি বললেন তাঁর চেয়ে ১১ বছরের বড় ডাইস্টের কথা, ‘এখনো যখন কেউ সেরা বোলারের কথা জিজ্ঞেস করে, সবার আগে মাথায় আসে গেরিট ডাইস্টের নাম। সাক্ষাৎকারে সেটা বলি না, কারণ তখন আবার অনেক বড় ব্যাখ্যা দিতে হতো।’ ক্রিকেট অস্ট্রেলিয়া।