যে লজ্জায় 'এগিয়ে' অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোবার্টে কাল অস্ট্রেলিয়ার ইনিংসের দৈর্ঘ্য ছিল মাত্র ৩২.৫ ওভার অর্থাৎ ১৯৭ বল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঘরের মাটিতে এর চেয়ে কম বলে অস্ট্রেলিয়া অলআউট হয়েছিল ১৯৮৪ সালে। সেবার প্রতাপশালী ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণের বিপক্ষে অস্ট্রেলিয়া টিকেছিল ৩১.২ ওভার। এ নিয়ে মোট ২৪ বার ২০০ বলের কমে অলআউট হলো অস্ট্রেলিয়া। এর মাঝে ১৯০৪ সালে মেলবোর্ন টেস্টের দুই ইনিংসে ১৮২ ও ১৭৮ বলে অলআউট হয়েছিল তারা। টেস্টের দুই ইনিংসেই ২০০ বলের কমে অলআউটের ঘটনায় অবশ্য এগিয়ে দক্ষিণ আফ্রিকা। মোট ৩ বার টেস্টের দুই ইনিংসেই এই লজ্জায় পড়তে হয়েছে প্রোটিয়াদের। তবে সবগুলোই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের ঘটনা। কখনো এমন লজ্জায় পড়তে না হলেও ৬ বার ২০০ বলের নিচে অলআউট হয়েছে বাংলাদেশ।

২০০বলেরনিচেসবচেয়েবেশিবারঅলআউট

ইনিংস       দেশ                        ম্যাচ            জয়        সর্বোচ্চ রান

২৪      অস্ট্রেলিয়া             ২৩       ২      ১৩০

১৮      দক্ষিণ আফ্রিকা        ১৫       ১       ১১০

১৫       ইংল্যান্ড               ১৪       ২      ১৬৬

১০       ওয়েস্ট ইন্ডিজ          ১০       ১       ৯৭

১০       ভারত                 ১০       ০      ১৫২