আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট পেতে দরকার ছিল ৪ উইকেট। পাল্লেকেলে টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে রঙ্গনা হেরাথ উইকেট পেলেন ঠিক ৪টিই। মুত্তিয়া মুরালিধরন, চামিন্ডা ভাস, সনাৎ জয়াসুরিয়া ও লাসিথ মালিঙ্গার পর পঞ্চম শ্রীলঙ্কান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট পেলেন হেরাথ। হেরাথের ৪০০ উইকেটের ৩০৮টিই টেস্টে। বাকি ৯২টির ৭৪টি ওয়ানডেতে, টি-টোয়েন্টিতে ১৮টি। সব দেশ মিলিয়ে হেরাথের আগে সাতজন বাঁহাতি বোলার আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট পেয়েছেন। ৯১৬ উইকেট নিয়ে সবার ওপরে পাকিস্তানের ওয়াসিম আকরাম। বাংলাদেশেরও একজন আছেন এই তালিকায়। সাকিব আল হাসানের আন্তর্জাতিক উইকেট ৪১৮টি। ‘ফোর হানড্রেড ক্লাবে’ হেরাথের ঠিক আগেই ঢুকেছেন সাকিব।
আন্তর্জাতিক ক্রিকেটে সফলতম বাঁহাতি বোলার
৯১৬ ওয়াসিম আকরাম ম্যাচ: ৪৬০
পাকিস্তান সেরা: ৭/১১৯
গড়: ২৩.৫৭
৭৬১ চামিন্ডা ভাস ম্যাচ: ৪৩৯
শ্রীলঙ্কা সেরা: ৮/১৯
গড়: ২৮.৪৪
৭০৫ ড্যানিয়েল ভেট্টোরি ম্যাচ: ৪৪২
নিউজিল্যান্ড সেরা: ৭/৮৭
গড়: ৩২.৪২
৬১০ জহির খান ম্যাচ: ৩০৯
ভারত সেরা: ৭/৮৭
গড়: ৩১.১৪
৫৯০ মিচেল জনসন ম্যাচ: ২৫৬
অস্ট্রেলিয়া সেরা: ৮/৬১
গড়: ২৬.৬৫