যেখানে ইউনাইটেডকে ছাড়িয়ে সাকিবদের কেকেআর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিবদের কেকেআরের জনপ্রিয়তা গত কয়েক বছরে তিনগুণেরও বেশি বেড়েছে। ফাইল ছবি।
সাকিবদের কেকেআরের জনপ্রিয়তা গত কয়েক বছরে তিনগুণেরও বেশি বেড়েছে। ফাইল ছবি।

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি কোন ক্লাবের ভক্ত? ম্যানচেস্টার ইউনাইটেডের নামটা একদম শুরুর দিকেই থাকবে। অথচ ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের এক পরিসংখ্যানে বলা হচ্ছে, ইউনাইটেডের চেয়েও দ্রুত বাড়ছে আইপিএলে সাকিবদের দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ভক্ত!

২০০৮ সালে শুরু হয়েছিল ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি আসর আইপিএল। শুরু থেকেই কেকেআর নিয়মিত প্রতিনিধি। তবে শুরুর চেয়ে গত কয়েক বছরে কেকেআরের ভক্তসংখ্যা বেশি বাড়ছে। শুধু টুইটারেই কেকেআরকে এখন অনুসরণ করেন ১৮ লাখের বেশি লোক। ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে এই অনুসারীর সংখ্যা বেড়েছে প্রায় ৩০০ শতাংশ। ইউনাইটেডের টুইটারে অনুসারী এখন ৮৮ লাখের কাছাকাছি, কিন্তু গত দুই বছরে সেটি বেড়েছে ২০৪ শতাংশ। কেকেআর এখানে ইউনাইটেডের চেয়ে এগিয়ে!

শুধু কেকেআর নয়, আইপিএলের সব দলের জনপ্রিয়তাই বাড়ছে। বিসিসিআইয়ের হিসেবে, আইপিএল এখন জনপ্রিয়তায় বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল লিগ। ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ নামের এক ভারতীয় সংস্থা জানাচ্ছে, ২০১৬ সালে আইপিএলের মোট দর্শক প্রায় ১০২ কোটির কাছাকাছি। এই মুহূর্তে আইপিএলের মোট ব্র্যান্ড মূল্য প্রায় ২৭ হাজার কোটি রুপি (৪.৫ বিলিয়ন ডলার)! ভারতের অর্থনীতিতেও আইপিএল বড় প্রভাব ফেলছে, ২০১৫ সালে মোট ১১৫০ কোটি রুপির ব্যবসা হয়েছে আইপিএলকে ঘিরে। এটা ভারতের মোট জিডিপির ০.৬ শতাংশ। বিসিসিআই প্রধান অনুরাগ ঠাকুর জানাচ্ছেন, আইপিএলই এখন বিশ্বের সবচেয়ে দ্রুত জনপ্রিয় হয়ে উঠতে থাকা ক্রীড়া প্রতিযোগিতা। তথ্যসূত্র: কেকেআর।