প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট পাওয়ার লড়াইয়ে শেন ওয়ার্নকে হারিয়ে দিয়েছেন ঠিকই, তবে একটা জায়গায় মুত্তিয়া মুরালিধরন পেছনেই পড়ে আছেন। মোট উইকেট সংখ্যায় পিছিয়ে থাকতে পারেন, তবে দল জিতেছে, এমন ম্যাচে সবচেয়ে বেশি উইকেট অস্ট্রেলিয়ান লেগ স্পিনারেরই। যে ১৪৫টি টেস্ট খেলেছেন, তার ৯২টিতেই জিতেছে অস্ট্রেলিয়া। ৫১০ উইকেট নিয়ে যাতে ওয়ার্ন রেখেছেন বড় ভূমিকা। মুরালিধরন আছেন এরপরই। শ্রীলঙ্কা জিতেছে এমন টেস্টে এই অফ স্পিনার নিয়েছেন ৪৩৮ উইকেট। দল জিতেছে, এমন ম্যাচে চার শতাধিক উইকেট আছে আর শুধু গ্লেন ম্যাকগ্রার। ওয়ার্নের উল্টো রেকর্ড মুরালিধরনের। দল হেরেছে, এমন ম্যাচে সবচেয়ে বেশি উইকেট তাঁর (২১০)।