জিম্বাবুয়ের সঙ্গে গত বুধবারের ম্যাচটি খেলেই অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালান বোর্ডারকে ছুঁয়ে ফেললেন মহেন্দ্র সিং ধোনি। ১০৭টি জয় নিয়ে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচজয়ী অধিনায়ক ছিলেন বোর্ডার। জিম্বাবুয়ের সিরিজের শেষ ওয়ানডেতে ভারতের ১০ উইকেটের জয়টি অধিনায়ক হিসেবে ধোনিরও ১০৭তম জয়। ওয়ানডেতে ধোনি ও বোর্ডারের চেয়ে বেশি ম্যাচ জিতেছেন একজনই—রিকি পন্টিং। ২০০২ থেকে ২০১২ পর্যন্ত অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়ে ১৬৫টি ম্যাচ জেতেন পন্টিং। সাফল্যের দিক থেকে অবশ্য পন্টিংয়ের (৭৬.১৪ শতাংশ) পরেই আছেন দক্ষিণ আফ্রিকার হানসি ক্রনিয়ে। ১৩৮ ম্যাচে ৯৯ জয়ে তাঁর সাফল্যের হার ৭৩.৭০ শতাংশ।
ওয়ানডের বেশি ম্যাচজয়ী অধিনায়ক
ম্যাচ জয় হার টাই/পরি. সাফল্য (%)
রিকি পন্টিং ২৩০ ১৬৫ ৫১ ২/১২ ৭৬.১৪
অ্যালান বোর্ডার ১৭৮ ১০৭ ৬৭ ১/৩ ৬১.৪২
মহেন্দ্র সিং ধোনি ১৯৪ ১০৭ ৭২ ৪/১১ ৫৯.৫৬
হানসি ক্রনিয়ে ১৩৮ ৯৯ ৩৫ ১/৩ ৭৩.৭০
স্টিভেন ফ্লেমিং ২১৮ ৯৮ ১০৬ ১/১৩ ৪৮.০৪