অধিনায়কের ৮৫ রানের দুর্দান্ত এক ইনিংসে কাল নিউজিল্যান্ডকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ জেতানো এই ইনিংসের পথেই নয় হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন এবি ডি ভিলিয়ার্স, জ্যাক ক্যালিসের পর দক্ষিণ আফ্রিকার হয়ে এ ক্ষেত্রে তিনি দ্বিতীয়। সবচেয়ে কম ইনিংস ও সবচেয়ে কম বল খেলে নয় হাজার রান করেছেন ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির মালিক। যে ১৮ জন ব্যাটসম্যান ওয়ানডেতে এ মাইলফলক ছুঁয়েছেন, তাঁদের মধ্যে সেরা গড়ও ডি ভিলিয়ার্সের (৫৪.০৪)। এঁদের মধ্যে শুধু মহেন্দ্র সিং ধোনিরই গড় পঞ্চাশের ওপর (৫০.৯৬)! এমনকি ওয়ানডেতে দুই হাজারের বেশি রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যেই সেরা গড় এবির। তবে রানের হিসাবটা এক হাজারে নামালে সবার ধরাছোঁয়ার বাইরে হল্যান্ডের সাবেক ব্যাটসম্যান রায়ান টেন ডেসকাট।
ওয়ানডেতে সর্বোচ্চ গড়
(কমপক্ষে এক হাজার রান)
গড় রান সর্বোচ্চ
৬৭ ১৫৪১ ১১৯
রায়ান টেন ডেসকাট
৫৪.০৪ ৯০৮০ ১৬২*
এবি ডি ভিলিয়ার্স
৫৩.৫৮ ৬৯১২ ১০৮*
মাইকেল বেভান
৫৩.১১ ৭৭৫৫ ১৮৩
বিরাট কোহলি
৫৩.০৯ ১১৬৮ ১২৩
বাবর আজম