যেখানে শূন্য পান গ্রেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় ক্রিকেটে গ্রেগ চ্যাপেল নামটির সঙ্গে জড়িয়ে আছে একটি কালো অধ্যায়। সৌরভ গাঙ্গুলীর সঙ্গে তাঁর ব্যক্তিত্বের সংঘাত ভারত দলের ভিত্তিটাই নাড়িয়ে দিয়েছিল। সৌরভ নিজে ওই প্রসঙ্গে খুব বেশি কথা বলতে না চাইলেও ওই দলে থাকা অন্য ক্রিকেটাররা বিভিন্ন সময়ে নিজেদের মতামত জানিয়েছেন। চ্যাপেল ভাইদের মেজো জনকে নিয়ে এবার কথা বললেন বীরেন্দর শেবাগ। ‘হোয়াট দ্য ডাক’ নামে এক অনলাইন শোতে চ্যাপেলের কোচিংকে ব্যবচ্ছেদ করেছেন সাবেক ভারতীয় ওপেনার। তাঁর মতে মানব ব্যবস্থাপনায় একেবারেই অদক্ষ ছিলেন গ্রেগ চ্যাপেল, ‘তাঁর ক্রিকেটজ্ঞান অসাধারণ। কিন্তু খেলোয়াড়দের ব্যবস্থাপনায় তাঁর ক্ষমতা ছিল শূন্যের কোটায়। একজন কোচের জানা উচিত, তাঁর কোন খেলোয়াড়টি সবচেয়ে ভালো খেলছে, তাকে কীভাবে সামলাতে হবে, কতটা সময় দেবেন, তাকে কতটা ছাড় দেবেন। আন্তর্জাতিক ক্রিকেটে কোচের দরকার নেই, খেলোয়াড়দের দরকার একজন বন্ধুর; এমন একজন যিনি আপনাকে মানিয়ে নিতে সাহায্য করবে। কিন্তু চ্যাপেলের ক্ষেত্রে হয়েছে উল্টো।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া।