যেখানে সবার ওপরে ওয়াকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম হ্যাটট্রিকম্যান তিনি। তবু অলক কাপালির ক্যারিয়ারে একটি শূন্যতা ছিল। কাল কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে সে শূন্যতাও পূরণ হয়ে গেল এই অলরাউন্ডারের। লিস্ট ‘এ’ ম্যাচে প্রথমবারের মতো পেলেন ৫ উইকেট, ক্যারিয়ারের ১৭৬তম ম্যাচে। লিস্ট ‘এ’ ম্যাচে বাংলাদেশের বোলারদের ৫ উইকেট পাওয়ার ঘটনাই অবশ্য বিরল। সবচেয়ে বেশিবার ৫ উইকেট পেয়েছেন আবদুর রাজ্জাক। ২৩৮ ম্যাচে ৭ বার। তবে বিশ্ব রেকর্ডধারী ওয়াকার ইউনিসের (১৭ বার) তুলনায় অনেক পিছিয়ে রাজ্জাক। অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক কিন্তু ইউনিসের রেকর্ডকে চোখ রাঙাচ্ছেন, ৭১ ম্যাচে ৮ বার ৫ উইকেট পেয়েছেন তিনি। দারুণ শুরু করেছেন মুস্তাফিজুর রহমানও, ১৪ ম্যাচেই ৪ বার নিয়েছেন ৫ উইকেট।
লিস্ট ‘এ’ ম্যাচে সবচেয়ে বেশি ৫ উইকেট
১৭ ওয়াকার ইউনিস ৪১১ ম্যাচ পাকিস্তান
১২ মুত্তিয়া মুরালিধরন ৪৫৩ ম্যাচ শ্রীলঙ্কা
১২ ওয়াসিম আকরাম ৫৯৪ ম্যাচ পাকিস্তান
১১ অ্যালান ডোনাল্ড ৪৫৮ ম্যাচ দক্ষিণ আফ্রিকা
১১ শহীদ আফ্রিদি ৪৯৯ ম্যাচ পাকিস্তান