যেখানে সবার ওপরে দ্রাবিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ১০৪ ইনিংস পর আন্তর্জাতিক ক্রিকেটে শূন্য রানে আউট হলেন বিরাট কোহলি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে টানা তাঁর চেয়েও বেশি ইনিংসে শূন্যের দেখা না পাওয়ার রেকর্ড আছে অনেকের। এ তালিকায় সবার ওপরের নামটা কোহলিরই পূর্বসূরি রাহুল দ্রাবিড়ের। ১০ জানুয়ারি ২০০০ থেকে ৬ ফেব্রুয়ারি ২০০৪ পর্যন্ত টানা ১৭৩ ইনিংসে শূন্য রানে আউট হননি দ্রাবিড়। দ্রাবিড়ের রেকর্ডটা ভাঙার সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন শচীন টেন্ডুলকার। জুলাই ২০০৮ থেকে নভেম্বর ২০১৩ পর্যন্ত টানা ১৩৬ ইনিংস শূন্যহীন ছিলেন লিটল মাস্টার। এই পথচলাটা টেন্ডুলকার আর লম্বা করতে পারেননি। কারণ ২০১৩ সালের নভেম্বরের মুম্বাইয়ে ওই টেস্টটাই ছিল তাঁর ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ১৯৯৪ সালের মার্চ থেকে ১৯৯৮ সালের নভেম্বর পর্যন্ত টানা ১৩৫ ইনিংস শূন্য রানে আউট হননি সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালেক স্টুয়ার্ট।
শূন্য রানে আউট না হয়ে বেশি ইনিংস
১৭৩ রাহুল দ্রাবিড় (ভারত)
১৩৬ শচীন টেন্ডুলকার (ভারত)
১৩৫ অ্যালেক স্টুয়ার্ট (ইংল্যান্ড)
১২২ কার্ল হুপার (ওয়েস্ট ইন্ডিজ)
১১৭ জেরেমি কোনি (নিউজিল্যান্ড)