৩১৪টি ওয়ানডে খেলে ফেলল বাংলাদেশ। এই যাত্রায় বাংলাদেশের হয়ে খেলেছেন ১১৯ জন ক্রিকেটার। কালই ১১৯তম ক্রিকেটার হিসেবে অভিষেক হলো মোসাদ্দেক হোসেনের। ওয়ানডে অভিষেকেই দলের মান বাঁচিয়েছেন এই অলরাউন্ডার। সঙ্গীর অভাবে মাত্র ৫ রানের জন্য ফিফটি পাননি মোসাদ্দেক। আর অভিষেকেই জ্বলে ওঠা বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা এমনিতেই হাতে গোনো। দুজন বোলার অভিষেকে ৫ উইকেট পেলেও ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করতে পারেননি কোনো ব্যাটসম্যান। সেঞ্চুরি দূরে থাকুক, বাংলাদেশের হয়ে অভিষেকে ফিফটি করেছেনই মাত্র দুজন—নাসির হোসেন ও ফরহাদ রেজা। দুজনেরই অভিষেক হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে, হারারেতে।
ওয়ানডে অভিষেকে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংস
প্রতিপক্ষ ভেন্যু সাল
৬৩ (৯২) নাসির হোসেন জিম্বাবুয়ে হারারে ২০১১
৫০ (৫৭) ফরহাদ রেজা জিম্বাবুয়ে হারারে ২০০৬
৪৭ (৮০) খালেদ মাহমুদ ভারত ঢাকা ১৯৯৮
৪৫ *(৪৫) মোসাদ্দেক হোসেন আফগানিস্তান ঢাকা ২০১৬
৪৪* ( ২৫) সাব্বির রহমান জিম্বাবুয়ে চট্টগ্রাম ২০১৪