প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাকিব আল হাসানের বলে প্যাডল করতে চেয়েছিলেন নিরোশান ডিকভেলা। আগে থেকেই অনুমান করে দুর্দান্তভাবে সেটা গ্লাভসবন্দী করেছেন মুশফিকুর রহিম। সে ক্যাচেই টেস্টে ১০০তম ডিসমিসাল হয়ে গেল বাংলাদেশ অধিনায়কের। ৪৮ টেস্টে উইকেটরক্ষকের দায়িত্বে থেকে অবশেষে সেঞ্চুরি পেলেন মুশফিক। এ-যাত্রায় ৮৮টি ক্যাচ আর ১২টি স্টাম্পিং করেছেন মুশফিক। তাঁর পূর্বসূরি খালেদ মাসুদের ডিসমিসাল-সংখ্যা ছিল ৮৭। বাংলাদেশি হিসাবে প্রথম হলেও টেস্টে ডিসমিসালের সেঞ্চুরি করা ৪১তম উইকেটরক্ষক তিনি। সবার ওপরে মার্ক বাউচার। ৫৫৫ বার ব্যাটসম্যানদের বুক ভাঙার কারণ হয়েছেন, ভাবা যায়! দুইয়ে থাকা অ্যাডাম গিলক্রিস্টের চেয়েও ১৩৯ ব্যবধানে এগিয়ে এই দক্ষিণ আফ্রিকান। বাউচার অবশ্য গিলক্রিস্টের চেয়ে ৯০ ইনিংসে বেশি কিপিং করেছেন।