যেখানে সবার ওপরে মালিঙ্গা-ম্যাথুস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নবম উইকেটে ৯৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন শ্রীলঙ্কার আসেলা গুনারত্নে-সুরাঙ্গা লাকমল। ওয়ানডে ক্রিকেটে নবম উইকেটে ৯৭ রান করার ঘটনা এর আগেও দেখেছে ক্রিকেট এবং সেটি করেছে বাংলাদেশ। ২০০৮ সালে মুলতানে পাকিস্তানের বিপক্ষে মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে এই রান করেছিলেন সাকিব আল হাসান। তবু এই উইকেট জুটিতে এটিই সর্বোচ্চ রানের রেকর্ড নয়। এর চেয়ে বড় রানের জুটি আছে আরও আটটি। রেকর্ড জুটিটি শ্রীলঙ্কারই, ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩২ রান করেছিলেন লাসিথ মালিঙ্গা ও অ্যাঞ্জেলো ম্যাথুস। নবম উইকেট সবচেয়ে বেশি, চারটি সেঞ্চুরি জুটি করেছেন ভারতীয় ব্যাটসম্যানরা।

নবমউইকেটেওয়ানডেরসেরাজুটি

জুটি       ব্যাটসম্যান             ম্যাচ                       ভেন্যু               সাল

১৩২   ম্যাথুস-মালিঙ্গা      শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া    মেলবোর্ন       ২০১০

১২৬* কপিল-কিরমানি     ভারত-জিম্বাবুয়ে      টানব্রিজ ওয়েলস    ১৯৮৩

১১৮   ইরফান-জয়প্রকাশ   ভারত-নিউজিল্যান্ড   বুলাওয়ে        ২০০৫

১১৫   ফকনার-ম্যাকে      অস্ট্রেলিয়া-ভারত     বেঙ্গালুরু        ২০১৩

১০৩   পোলক-ওডোয়ো    আফ্রিকা-এশিয়া একাদশ             বেঙ্গালুরু         ২০০৭