পরশু লর্ডসে আসাদ শফিকের সঙ্গে তাঁর ১৪৮ রানের জুটি রেকর্ড বইয়ের আরও একটা পাতায় উঠিয়েছে মিসবাহ-উল-হকের নাম। সাদা পোশাকের ক্রিকেটে পঞ্চম উইকেটে সবচেয়ে বেশি ৭টি সেঞ্চুরি জুটির রেকর্ড এখন শফিকের সঙ্গে তাঁরই। এই উইকেট জুটিতে সবচেয়ে বেশি রানও এই জুটির। পঞ্চম উইকেটে দুজনের ৩৩টি জুটিতে এসেছে ১৭২৩ রান। অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও স্টিভ ওয়াহর সেঞ্চুরি জুটি ৬টি। পঞ্চম উইকেটে দুজনের ২৩টি জুটিতে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ১৬৪৯ রান। ইউনিস খানকে নিয়েও পঞ্চম উইকেটে ৫টি সেঞ্চুরি জুটি আছে আসাদ শফিকের, পঞ্চম উইকেটে ৫টি করে সেঞ্চুরি জুটি আছে আরও চার জোড়া ব্যাটসম্যানের। তবে পঞ্চম উইকেটে ৪টি সেঞ্চুরি জুটির মালিক ডোয়াইন ব্রাভো ও শিবনারায়ণ চন্দরপল একটা জায়গায় ছাড়িয়ে গেছেন মিসবাহ-শফিককেও। এই উইকেটে সবচেয়ে বেশি ৯টি পঞ্চাশ পেরোনো জুটি দুজনের। মিসবাহ-শফিকের সেখানে ৭টি।
পঞ্চম উইকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি জুটি
রান গড়
৭ শফিক-মিসবাহ (পাকিস্তান) ১৭২৩ ৫৩.৮৪
৬ পন্টিং-স্টিভ (অস্ট্রেলিয়া) ১৬৪৯ ৭৪.৯৫
৫ শফিক-ইউনিস (পাকিস্তান) ১০৬৮ ৮৯.০০
৫ ক্লার্ক-হাসি (অস্ট্রেলিয়া) ১৪৭০ ৯৮.০০
৫ ক্লার্ক-নর্থ (অস্ট্রেলিয়া) ১০৩২ ৭৩.৭১
৫ দ্রাবিড়-লক্ষ্মণ (ভারত) ১৪১০ ৬৭.১৪
৫ লক্ষ্মণ-টেন্ডুলকার (ভারত) ১২২৩ ৬৭.৯৪