যেখানে সবার ওপরে স্মিথ­

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পাকিস্তানের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ড টেস্ট যেন সব উজাড় করে দিচ্ছে অ্যালিস্টার কুককে। প্রায় এক বছর পরে সেঞ্চুরি করেছেন, দলও আছে ভালো অবস্থানে। আর এই টেস্টটি ছিল অধিনায়ক হিসেবে তাঁর ৫০তম টেস্ট। তাঁর আগে এমন গর্ব করতে পেরেছেন মাত্র তিন ইংলিশ অধিনায়ক। এঁদের মধ্যে ৫৪ টেস্টে অধিনায়কত্ব করে এগিয়ে আছেন মাইক আথারটন। চোট ঝামেলা না করলেই আথারটনকে এ বছরই পেছনে ফেলবেন কুক, এটা প্রায় নিশ্চিত। ইংলিশ হিসেবে সবচেয়ে বেশি টেস্টে নেতৃত্বের চূড়ায় ওঠা নিশ্চিত হলেও বিশ্ব রেকর্ড থেকে অনেক দূরে কুক। ১০৯ টেস্টে অধিনায়কত্ব করে বিস্ময়কর এক রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ। তবে সাফল্যের দিক থেকে সবচেয়ে এগিয়ে স্টিভ ওয়াহ। দেশকে ৫৭ টেস্টে নেতৃত্ব দিয়ে ৪১টিতেই জয় পেয়েছেন তিনি। অর্থাৎ শতকরা প্রায় ৭২ ভাগ ম্যাচেই সফল স্টিভ!