যেখানে সেরা বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশই সবার আগে। তিন ম্যাচের সিরিজের তৃতীয় সিরিজেই প্রতিপক্ষকে ধবলধোলাই করল বাংলাদেশ। তিন বা তার বেশি ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের স্বাদ নিতে ইংল্যান্ডের লেগেছিল ৫ সিরিজ, ওয়েস্ট ইন্ডিজের ২১, অস্ট্রেলিয়ার ২৪ সিরিজ, শ্রীলঙ্কার ২৬, পাকিস্তানের ৩৪, দক্ষিণ আফ্রিকার ৩৬ ও ভারতের ৬৬ সিরিজ। সময়ের হিসাবে বাংলাদেশের (১৪ বছর) আগে আছে কেবল ইংল্যান্ড (৯ বছর)। ১৯ বছর লেগেছিল শ্রীলঙ্কার, পাকিস্তানের ৩০, ওয়েস্ট ইন্ডিজের ৩৪, অস্ট্রেলিয়ার ৪৩, ভারতের ৬১ ও দক্ষিণ আফ্রিকার ৮০। ভাবছেন নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের পরিসংখ্যান কোথায়? টেস্টের আঙিনায় ৮৫ বছরের বিচরণে ৮৬টি সিরিজ খেলেছে নিউজিল্যান্ড তিন বা বেশি টেস্টের, ২২ বছরে ৭টি সিরিজ জিম্বাবুয়ে, কিন্তু এই স্বাদ পায়নি এখনো! অনেকেই ‘যদি, ‘কিন্তু’ ‘তবে’ খুঁজতে পারেন এই পরিসংখ্যানে। কিন্তু পরিসংখ্যান তো পরিসংখ্যানই!