যেখানে সোবার্সের ওপরে সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

একই টেস্টে সেঞ্চুরি ও ১০ উইকেট নেওয়া চার কীর্তিমানের একজন তিনি। সেঞ্চুরির পাশাপাশি ইনিংসে ৫ উইকেট নেওয়ার ঘটনায় দুবার নাম উঠেছে তাঁর। বলা হচ্ছে সাকিব আল হাসানের কথা। দ্বিতীয় কীর্তিটায় সাকিবের চেয়ে এগিয়ে আছেন বেশ কয়েকজন। তবে অলরাউন্ড কীর্তির মানদণ্ডটা একটু সহজ করে দিলে (ফিফটি ও ৩ উইকেট) সাকিব এগিয়ে অনেকটাই। ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসে ফিফটি পেয়েছেন। এরপর নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে আউট করেছেন চারজনকে। টেস্টে এ নিয়ে ১৩ বার ফিফটির পাশাপাশি ইনিংসে ৩ বা তার বেশি উইকেট পেলেন সাকিব। ৪৬ ম্যাচে ১৩ বার, শতকরা হিসাবে ২৮ দশমিক ২ শতাংশ ম্যাচেই এই অর্জন আছে সাকিবের। টেস্ট ইতিহাসে একই ম্যাচে কমপক্ষে ফিফটি পাওয়া ও ইনিংসে ৩ উইকেট নেওয়ায় সাকিবের পরের নামটি গ্যারি সোবার্স। ৯৩ টেস্টে ২২ বার এই কীর্তি আছে ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তির। শতকরা হিসাবে যা ২৩ দশমিক ৬।