যেভাবে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইকন এবং ‘এ’ প্লাস ছাড়া শ্রেণি ছিল আরও ছয়টি। কাল সেগুলোর সঙ্গে যোগ হলো হাইপারফরম্যান্স শ্রেণি। রাজধানীর একটি হোটেলে আজ বেলা ১১টায় এই সাত শ্রেণির প্রায় দুই শ ক্রিকেটারের নামের তালিকা নিয়ে বসবে ঢাকা প্রিমিয়ার ডিভিশনের ১২টি ক্লাব। ‘প্লেয়ার ড্রাফটের’ মাধ্যমে তারা বেছে নেবে ২২ এপ্রিল থেকে শুরু লিগের জন্য নিজেদের খেলোয়াড়।
কাল বিসিবি কার্যালয়ে সিসিডিএমের সভা শেষে ‘প্লেয়ার ড্রাফট কমিশনার’ ও বিসিবি সহসভাপতি মাহবুবুল আনাম ‘প্লেয়ার ড্রাফট’ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছেন। প্রতিটি ক্লাবকে অন্তত ১০ জন করে খেলোয়াড় দলে ডাকতে হবে। অবিক্রীত খেলোয়াড়েরা ‘ফ্রি’ খেলোয়াড় হিসেবে বিবেচিত হবেন এবং আলোচনার ভিত্তিতে ক্লাবগুলো পরে তাঁদের দলে নিতে পারবে। তবে তখনো খেলোয়াড়দের সর্বোচ্চ মূল্য ধরা হবে বিসিবির ঠিক করে দেওয়া অঙ্কই। আইকন খেলোয়াড়দের মূল্য ৩০ লাখ, এ-প্লাস ২৫ লাখ, এ ২০ লাখ, বি-প্লাস ১৫ লাখ, বি ১২ লাখ, সি ৮ লাখ, ডি ৫ লাখ, ই শ্রেণির খেলোয়াড়েরা পাবেন সাড়ে ৩ লাখ টাকা করে। এ ছাড়া হাইপারফরম্যান্স শ্রেণির ক্রিকেটারদের পারিশ্রমিক ধরা হয়েছে কমপক্ষে ১ লাখ টাকা।
প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লিগে ওঠা নতুন দুটি ক্লাব যদি নতুন নিয়ম অনুযায়ী গতবারের দুজন খেলোয়াড়কে না রাখে, প্লেয়ার ড্রাফটে প্রথম ডাকটা ডাকার সুযোগ পাবে তারাই। সেদিক দিয়ে প্রথম ডাক হাঁকার কথা গাজী গ্রুপ ক্রিকেটার্সের। কারণ প্রথম বিভাগ থেকে আসা অন্য দল সিসিএস এবারও রেখে দিয়েছে গতবারের দলের সাইফ হাসান ও সাইফুদ্দিনকে।