ছবিতে দেখুন বাংলাদেশ দলের অনুশীলনের প্রথম দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার পর এবার পালা নিউজিল্যান্ডের। তিন দিনের কোয়ারেন্টিন শেষে আজই প্রথম দলীয় অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। মুশফিকুর রহিম, লিটন দাস, আমিনুল ইসলামরা অস্ট্রেলিয়া সিরিজে না থাকলেও এবার ফিরেছেন। আজ মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনে যোগও দিয়েছেন তাঁরা। যদিও এখনো দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেননি যুক্তরাষ্ট্র থেকে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দেশে ফেরা সাকিব আল হাসান। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর, এর আগে প্রথম দিনের অনুশীলনে বাংলাদেশ দলকে দেখা গেল বিভিন্নভাবে...
১ / ৯
পুরো দলের সামনে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর বক্তব্য
শামসুল হক
২ / ৯
অস্ট্রেলিয়া সিরিজে ছিলেন না কোয়ারেন্টিন জটিলতায়। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই ফিরছেন মুশফিকুর রহিম। অনুশীলনেও দেখা গেল মুশফিকের চিরায়ত রূপ।
শামসুল হক
৩ / ৯
ক্রিকেটে ফুটবল! অনুশীলনে ফুটবল খেলা নিয়মিত ঘটনা। সে ফুটবলকে ঘিরেই উল্লাস বাঁধ মানছে না লিটন দাস, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিনের...
শামসুল হক
৪ / ৯
'ওই যে সেবার যেভাবে করেছিলাম!' স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথকে (বাঁয়ে) হয়তো সেটাই বলছেন মেহেদী হাসান। আরেক শ্রোতা বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ (মাঝে)।
শামসুল হক
৫ / ৯
আলোচনা যখন ফাস্ট বোলিং নিয়ে! ফাস্ট বোলিং কোচ ওটিস গিবসনের মনযোগী শ্রোতা বাংলাদেশ স্কোয়াডের পেসাররা।
শামসুল হক
৬ / ৯
শরীফুল ইসলামের হাতের বলটা একটু ভিন্ন। সাদা বলের ওপর টেপ পেঁচিয়ে দিয়েছেন বোলিং কোচ ওটিস গিবসন (ছবিতে নেই)। সেটাই তাকিয়ে দেখছেন ব্যাটিং উপদেষ্টা অ্যাশওয়েল প্রিন্স।
শামসুল হক
৭ / ৯
এ শটটা এভাবে... সৌম্য সরকারকে নিয়ে কাজ করছেন ব্যাটিং উপদেষ্টা অ্যাশওয়েল প্রিন্স।
শামসুল হক
৮ / ৯
চুপ, চুপ, চুপ! তাইজুল ইসলামের সঙ্গে অধিনায়ক মাহমুদউল্লাহর উল্লাস...
শামসুল হক
৯ / ৯
নিজের অন্যতম প্রধান অস্ত্র মোস্তাফিজুর রহমানের কোনো কথা শুনে বেশ খুশীই হলেন রাসেল ডমিঙ্গো
শামসুল হক