যেয়ো না এখনই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমার সাঙ্গাকারা
কুমার সাঙ্গাকারা

কুমার সাঙ্গাকারার কাছে আর্তিই জানালেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী নাবিন দিশানায়েকে। দিশানায়েকের মিনতি, সাঙ্গাকারা যেন আরও এক বছর শ্রীলঙ্কার হয়ে টেস্ট খেলেন। তাঁর যে আরও অনেক দেওয়ার আছে। বিশ্বকাপ খেলেই ওয়ানডে ক্রিকেট ছেড়েছেন, ৩৭ বছর বয়সী সাঙ্গাকারা ইঙ্গিত দিয়ে রেখেছেন আগামী আগস্টে টেস্ট ক্রিকেটকেও বিদায় জানাবেন। পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি), হচ্ছে সংস্কার। দিশানায়েকের আশা, সাঙ্গাকারা বিবেচনায় নেবেন এসব, ‘বিশ্বকাপের সময় নিউজিল্যান্ডে আমি তার সঙ্গে কথা বলেছি। সে ক্রিকেট প্রশাসন নিয়ে হতাশ ও অখুশি ছিল। এখন তো এখানে পরিবর্তন হচ্ছে। তাই আমি মনে করি তার ভাবনা বদলাতেও পারে।’ বিশ্বকাপে টানা চারটি সেঞ্চুরি, বিদায়বেলাকে দারুণভাবেই রাঙিয়ে গেছেন সাঙ্গাকারা। ফর্মে থাকা এমন ব্যাটসম্যানকে কারাই-বা হারাতে চায়! এএফপি।