যোগসাধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনেই শুরু হয়ে যাচ্ছে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের কঠিন একটা মৌসুম। আর সে জন্য শরীর ও মনকে তৈরি করে নিতে দারুণ একটা উপায়ই বের করে নিয়েছেন সুরেশ রায়না। আমস্টারডামে হল্যান্ড জাতীয় দলের সঙ্গে অনুশীলন করছেন ভারতীয় ব্যাটসম্যান। পাশাপাশি যোগব্যায়াম করছেন। কঠিন এই যোগসাধনা! ৪৩ ডিগ্রি তাপমাত্রায় প্রতিদিন এক ঘণ্টা করে বিশেষ যোগ আসনে বসছেন, যেটিকে বলে ‘হট ইয়োগা’। এই যোগব্যায়াম দুর্বল পেশিকে সবল করে, নমনীয় করে তোলে আড়ষ্ট পেশিকে। শরীরের প্রতিটি কোষে অক্সিজেনসমৃদ্ধ রক্তপ্রবাহ বাড়িয়ে মনোযোগও বৃদ্ধি করে এটি। রায়না নাকি যোগশরণে ভালোই উপকার পাচ্ছেন, ‘আমস্টারডামে কয়েক সপ্তাহ ধরেই এই যোগব্যায়ামটা করছি। আমার শরীর ও মনের উন্নতিতে অনেক অবদান রেখেছে এটি।’ দেখা যাক, মাঠের খেলায় কঠিন যোগাভ্যাসের উপকারিতা বাঁহাতি ব্যাটসম্যান পান কি না। টাইমস অব ইন্ডিয়া।