রংপুরে জার্গেনসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে শুরু হচ্ছে শেন জার্গেনসেনের আরেক অধ্যায়। ফাইল ছবি
বাংলাদেশে শুরু হচ্ছে শেন জার্গেনসেনের আরেক অধ্যায়। ফাইল ছবি

‘শেষ হয়েও হলো না শেষ’! বাংলাদেশ-অধ্যায় শেষে চলে গিয়েছিলেন গত বছর মে মাসে। আবারও আসছেন শেন জার্গেনসেন। না, ফিজির কোচের চাকরি তিনি ছাড়েননি। বাংলাদেশ দলের সাবেক এই অস্ট্রেলিয়ান কোচ এবার দায়িত্ব নিচ্ছেন বিপিএলের দল রংপুর রাইডার্সের।
জার্গেনসেনকে প্রধান কোচ নিয়োগ দেওয়ার খবরটি আজ সোমবার জানিয়েছেন রংপুর রাইডার্সের স্বত্তাধিকারী মোস্তফা রফিকুল ইসলাম, ‘শেন জার্গেনসেনের সঙ্গে চুক্তি হয়ে গেছে, তিনিই আমাদের হেড কোচ। আশা করি টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগেই জার্গেনসেন ঢাকায় চলে আসবেন।’ সঙ্গে জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিককে স্পিন বোলিং পরামর্শক হিসেবে নিয়েছে বিপিএলের একমাত্র পুরনো এই ফ্র্যাঞ্চাইজি।
এবারের বিপিএলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ মিকি আর্থারকে কোচ হিসেবে আনছে ঢাকা ডায়নামাইটস, বরিশাল বুলসের দায়িত্ব নেবেন গ্রাহাম ফোর্ড ও চট্টগ্রাম ভাইকিংসের রবিন সিং। বাংলাদেশি কোচদের মধ্যে জাতীয় দলের সাবেক কোচ সরওয়ার ইমরান আছেন সিলটে সুপারস্টারসে এবং সাবেক সহকারি কোচ মোহাম্মদ সালাউদ্দিন কুমিল্লা ভিক্টোরিয়ানসে।