রইল বাকি অস্ট্রেলিয়া

শতকের পর মাহমুদুল হাসানছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ও দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের টেস্ট শতকের অভাব ঘুচেছে মাহমুদুল হাসানের ব্যাটে। টেস্টে শুধু একটি দেশেই শতক নেই বাংলাদেশের।

মাহমুদুলের ১৩৭…

• তিন টেস্টের ক্যারিয়ারে বাংলাদেশের মাহমুদুল হাসানের প্রথম শতক।
• টেস্টে বাংলাদেশের ২৬তম সেঞ্চুরিয়ান মাহমুদুল। টেস্টে বাংলাদেশের শতক ৬৯টি।
• টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম শতক। আগের সর্বোচ্চ মুমিনুল হকের ৭৭, ২০১৭ সালে পচেফস্ট্রুমে।
• দক্ষিণ আফ্রিকায় আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ। আগের সর্বোচ্চ মুশফিকুর রহিমের। ২০১৭ সালে কিম্বার্লিতে প্রথম ওয়ানডেতে অপরাজিত ১১০ রান করেছিলেন সাবেক অধিনায়ক।

১

শুধু আফগানিস্তানের বিপক্ষেই টেস্টে শতক নেই বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে অবশ্য বাংলাদেশ খেলেছেই একটি টেস্ট।

১

টেস্টে দক্ষিণ আফ্রিকায় এবারই প্রথম শতক পেলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ১০টি দেশে টেস্ট খেলেছে বাংলাদেশ।  অস্ট্রেলিয়া ছাড়া বাকি সব দেশেই শতক পেয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। বাংলাদেশ অস্ট্রেলিয়ায় টেস্ট খেলেছে মোটে ২টি। দুটি টেস্টই ২০০৩ সালের সফরে। বাংলাদেশের ব্যাটসম্যানরা টেস্টে সবচেয়ে বেশি ৩৯টি শতক পেয়েছেন দেশের মাটিতে। দেশের বাইরে সর্বোচ্চ ৮টি শতক আছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কায়।

৩২৬

বলের হিসাবে এশিয়ার বাইরে বাংলাদেশের ব্যাটসম্যানদের দীর্ঘতম ইনিংস এখন মাহমুদুলের। পেছনে পড়লেন খালেদ মাসুদ। ২০০৪ সালে সেন্ট লুসিয়া টেস্টে দ্বিতীয় ইনিংসে ২৮১ বলে ১০৩ রান করেন মাসুদ।

২৬৯

২৬৯
বলের হিসাবে বাংলাদেশের ষষ্ঠ মন্থরতম টেস্ট শতক মাহমুদুলের। ২৬৯ বলে তিন অঙ্কে ছুঁয়েছেন বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান।

টেস্টে বাংলাদেশের মন্থরতম শতক