রঙিন পোশাকে প্রথম বিভাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম বিভাগ ক্রিকেটের টি-টোয়েন্টির আসর রঙিন পোশাক-সাদা বলে হয়েছে আগেও। তবে ৫০ ওভারের ক্রিকেটে রঙিন পোশাক কাল থেকে শুরু প্রথম বিভাগ লিগেই প্রথম। লিগের প্রথম দিনে সেঞ্চুরি পেয়েছেন ধানমন্ডি প্রগতি সংঘের রানা (১০৭)। বিকেএসপিতে ৭ উইকেটে ২৫১ করেও উত্তরা স্পোর্টিংয়ের কাছে ৩ উইকেটে হেরে গেছে তাঁর দল। অন্য চার ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পারটেক্সের (২৪৩) কাছে ১৪৫ রানে উদয়াচল (৯৮), ফতুল্লা আউটার স্টেডিয়ামে সূর্যতরুণের (২৮৯/৬) কাছে ১১১ রানে বিকেএসপি (১৭৮/৬), বিকেএসপিতে র্যা পিড ফাউন্ডেশনের (২৪৯/৯) কাছে ৩৯ রানে আজাদ স্পোর্টিং (২১০/৯) ও সিটি ক্লাবের (১৭৩ /৫) কাছে ৫ উইকেটে হেরেছে ইয়াং পেগাসাস (১৭২/৯)।