প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত হওয়ার পর বিস্ময়বালক মুস্তাফিজুর রহমানকে নিয়ে সতীর্থদের উচ্ছ্বাস। প্রাণবন্ত এই ছবিটা বছরের মাঝামাঝি সময়ের হলেও এটিকে পুরো ২০১৫ সালেরই প্রতীকী চিত্র বলতে পারেন। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলার সাফল্যজাত আত্মবিশ্বাস ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দলের বছরটাকেই করে দিয়েছে রঙিন। পাকিস্তানকে ধবলধোলাইয়ের পর ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় দেশের ক্রিকেটকে নিয়ে গেছে নতুন উচ্চতায়। ওয়ানডে র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো বাংলাদেশ উঠে আসে সাত নম্বরে। এরপর নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষেও ৩-০-তে সিরিজ জয়। ২০১৫ সালজুড়েই শোনা গেছে বাঘের হুংকার!