রজার্সের শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসরের আভাস দিয়ে রেখেছিলেন সিরিজ শুরুর আগেই। ক্রিস রজার্স এবার নিশ্চিত করলেন, ওভালে কাল থেকে শুরু অ্যাশেজের শেষ টেস্টটাই তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ হতে যাচ্ছে। ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকায় এরই মধ্যে সিরিজ হেরে গেছে অস্ট্রেলিয়া। তবে নিজের ক্যারিয়ার নিয়ে বেশ সন্তুষ্ট ৩৭ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান, ‘আমি খুশিমনেই বিদায় নিচ্ছি। সবাই বলে, কখন বিদায় নিতে হয় এটা নাকি বোঝা যায়। আমার মনে হচ্ছে এটাই সঠিক সময়।’ ২০০৮ সালে পার্থে ভারতের বিপক্ষে অভিষেক হয় রজার্সের। ওই ম্যাচের দুই ইনিংসে ৪ ও ১৫ রান করার পর দল থেকে বাদ পড়েন। ৩৫ বছর বয়সে ২০১৩ সালে অ্যাশেজে আবারও দলে ডাক পান অস্ট্রেলিয়ান এই ওপেনার। ক্রিকইনফো।