রজার্সের শেষ অ্যাশেজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত নভেম্বরেই একটা ইঙ্গিত দিয়েছিলেন, পরের অ্যাশেজেই যাবেন অবসরে। সোমবার সেই অবসর-পরিকল্পনাটি খোলাসা করলেন ক্রিস রজার্স, জুলাই-আগস্টে ইংল্যান্ডে অনুষ্ঠেয় অ্যাশেজ খেলেই অবসর নেবেন টেস্ট ক্রিকেট থেকে। ২০০৮ সালে ভারতের বিপক্ষে পার্থ টেস্ট দিয়ে ক্যারিয়ারের শুরু ওপেনার রজার্সের। ওই টেস্ট খেলে দলের বাইরে ছিলেন প্রায় পাঁচ বছর। ২০১৩ সালে দলে ফিরে অবশ্য ব্যাট হাতে অবদান রেখেছেন নিয়মিত। চারটি সেঞ্চুরিসহ ৩৯.৩৫ গড়ে করেছেন ১৫৩৫ রান। ৩৭ বছর বয়সী রজার্স স্কাই স্পোর্টসকে জানিয়েছেন, ‘সবাইকেই একসময় থামতে হয়। আমার সময়টাও কাছাকাছি চলে এসেছে। অ্যাশেজ খেলতে ইংল্যান্ডে যাচ্ছি, যেখানে অনেক ক্রিকেট খেলেছি। সেখানে খেলেই শেষ টানাটা বেশি ভালো হবে।’ এএফপি।