রনকির অবসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্ডিফে ৯ জুন বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিই হয়ে থাকল লুক রনকির ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ৩৬ বছর বয়সী এই কিউই গতকাল বিদায় জানালেন আন্তর্জাতিক ক্রিকেটকে। ২০১৩ সালে বিশ্ব ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করার আগে অস্ট্রেলিয়ার হয়ে ৪টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি খেলেছেন রনকি। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন ৪ টেস্ট, ৮৫ ওয়ানডে এবং ৩২টি টি-টোয়েন্টি খেলা উইকেটকিপার-ব্যাটসম্যান। রয়টার্স।