প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২ উইকেটে ৮১ রান। টসজয়ী আয়ারল্যান্ড ব্যাটিং নিয়ে বড় স্কোরেরই ইঙ্গিত দিয়েছিল। কিন্তু পরের ৪৫ রান যোগ করতেই তারা হারিয়ে ফেলে বাকি ৮ উইকেট। ৩৩ ওভারে ১২৬ রানে অলআউট আয়ারল্যান্ড, দুই ওয়ানডে সিরিজের প্রথমটিতে কাল ৭ উইকেটে জিতেছে ইংল্যান্ড। অ্যালেক্স হেলসের ৪৭ বলে ৫৫ এবং জো রুটের ৭৮ বলে অপরাজিত ৪৯ রানের সুবাদে ৩০ ওভার হাতে রেখেই ম্যাচ জিতে যায় ইংল্যান্ড। পাঁচ উইকেট নিয়ে স্পিনার আদিল রশিদ হয়েছেন ম্যাচসেরা (৫/২৭)। ক্রিকইনফো।