রশিদের লেগ স্পিনে ধরাশায়ী উইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে অসাধারণ এক কীর্তি গড়ে ভাস-ম্যাকগ্রাদের সঙ্গে রেকর্ড বইয়ে নাম লিখিয়ে নিয়েছেন আফগান লেগ স্পিনার রশিদ খান। ১৮ রানে ৭ উইকেট, ওয়ানডেতে চতুর্থ সেরা বোলিং করে পরশু আফগানিস্তানকে জিতিয়েছেন ৬৩ রানে। ওয়ানডের সেরা বোলিং ফিগার শ্রীলঙ্কার সাবেক পেসার চামিন্ডা ভাসের (৮/১৯)।
জাভেদ আহমাদির ৮১ আর শেষ দিকে গুলবদিন নাঈবের ২৮ বলে অপরাজিত ৪১ রানের পরও ৬ উইকেট হারিয়ে ২১২ রান তুলতে পারে আফগানরা। কিন্তু রশিদ তাঁর লেগ স্পিন জাদু দেখালে এই সাদামাটা লক্ষ্যই টপকাতে পারেনি উইন্ডিজ (১৪৯)। এএফপি