রহস্যাবৃতই তাঁর অবসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শচীন টেন্ডুলকার
শচীন টেন্ডুলকার

অবসর নিয়েছেন তিন বছর হয়ে এল প্রায়, তবু শচীন টেন্ডুলকারের অবসর নিয়ে কুয়াশাটা কাটল না। ২০১৩ সালে টেস্ট ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দেন ‘লিটল মাস্টার।’ ২০১২ সালে ওয়ানডেকে বিদায় বলেছেন, টি-টোয়েন্টি তো খেলেছেনই মাত্র একটি। তবু টেস্ট থেকে টেন্ডুলকারের বিদায়ের ঘোষণা বিস্মিত করেছিল তাঁর ভক্তদের।

তখন গুঞ্জন শোনা গিয়েছিল, টেন্ডুলকারের আগেই ক্রিকেট বোর্ড থেকে তাঁর অবসরের ঘোষণা দেওয়া হয়। এরপর তড়িঘড়ি করে ওয়েস্ট ইন্ডিজকে ডেকে এনে বিদায়ী টেস্ট খেলার সুযোগ করে দেয় বোর্ড। কিন্তু বিসিসিআই বরাবর এ অভিযোগ অস্বীকার করে এসেছে। সে সময় প্রধান নির্বাচকের দায়িত্ব থাকা সন্দীপ পাতিলের চুক্তি শেষ হয়েছে গত সোমবার। সাংবাদিকেরা সুযোগ বুঝে আবারও তুলে আনেন টেন্ডুলকারের অবসরের প্রসঙ্গ। পাতিলের দেওয়া উত্তরে রহস্যটা যেন আরেকটু ঘনীভূত হলো, ‘কিছু গোপন ব্যাপার নির্বাচক ও বিসিসিআইয়ের মধ্যে থাকা উচিত, এসব কখনো প্রকাশ হওয়া উচিত নয়!’ ওয়ান ইন্ডিয়া।