রাইডুর সেঞ্চুরিতে ভারতের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাইডু পেলেন প্রথম সেঞ্চুরি। বিসিসিআই।
রাইডু পেলেন প্রথম সেঞ্চুরি। বিসিসিআই।

ঠিক এক বছর আগের এই দিনেই শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয়েছিল তাঁর। শ্রীলঙ্কার বিপক্ষে আম্বাতি রাইডু আজ তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও। রাইডুর সেঞ্চুরিতে আরও একটি অনায়াস জয় পেয়েছে ভারত। আজ আহমেদাবাদে শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ২৭৫ রানের লক্ষ্যটাও ছুঁয়েছে হেসেখেলে। জিতেছে ৬ উইকেট আর ৩৩ বল হাতে রেখে। হুট করে ওয়েস্ট ইন্ডিজ চলে যাওয়ায় বিপদে পড়া ভারতকে উদ্ধার করতে এসে এ কোন বিপদে পড়ল শ্রীলঙ্কা!
প্রথম ম্যাচটাতেও নাকানিচুবানি খেয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুসের দল। ভারত সেবার প্রথমে ব্যাট করে ৩৬৩ রান তুলেছিল। আট বোলার ব্যবহার করেও সুবিধা করতে পারেননি ম্যাথুস। লঙ্কান অধিনায়ক আজও আটজন বোলার ব্যবহার করেছেন। বলা ভালো, করতে বাধ্য হয়েছেন। ২ উইকেটেই যে ২৫৬ রান তুলে ফেলেছিল ভারত। রাইডুর সেঞ্চুরির পাশাপাশি শিখর ধাওয়ানের ৭৯ আর বিরাট কোহলির ৪৯ অনায়াস জয় এনে দিয়েছে ভারতকে।
এর আগে ম্যাথুসের অপরাজিত ৯২ আর কুমার সাঙ্গাকারার ৬১ রানের সৌজন্যে ৮ উইকেটে ২৭৪ রান তোলে শ্রীলঙ্কা। স্টার স্পোর্টস।