রশিদ খান ওয়ানডে সিরিজটা শুরু করেছিলেন ৪ উইকেট নিয়ে, শেষও করলেন ৪ উইকেট নিয়েই। এই লেগ স্পিনারের দারুণ বোলিংয়েই কাল ভারতের গ্রেটার নয়দায় শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ২২৯ রানে অলআউট করে আফগানিস্তান। ৮ বল ও ৭ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২-এ জিতেছে আফগানরা। সিরিজে ১৬ উইকেট পেয়েছেন রশিদ। আর ২ উইকেট পেলেই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড ছুঁয়ে ফেলতেন ১৮ বছর বয়সী ক্রিকেটার। ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৮ উইকেট পেয়েছিলেন ভারতের লেগ স্পিনার অমিত মিশ্র। সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার এই রেকর্ডে প্রথম ছয়জনই স্পিনার।
পাঁচ ওয়ানডের সিরিজে সবচেয়ে বেশি উইকেট
ম্যাচ উইকেট সেরা গড় ৪/৫ বিপক্ষ সাল
অমিত মিশ্র (ভারত) ৫ ১৮ ৬/৪৮ ১১.৬১ ১/১ জিম্বাবুয়ে ২০১৩
রশিদ খান (আফগানিস্তান) ৫ ১৬ ৬/৪৩ ১৩.৩৭ ২/১ আয়ারল্যান্ড ২০১৭
অজন্তা মেন্ডিস (শ্রীলঙ্কা) ৫ ১৫ ৬/২৯ ৮.৬০ ১/১ জিম্বাবুয়ে ২০০৮
গ্রায়েম ক্রেমার (জিম্বাবুয়ে) ৫ ১৫ ৪/৩১ ১১.৪৬ ২/০ কেনিয়া ২০০৯
আবদুর রাজ্জাক (বাংলাদেশ) ৫ ১৫ ৫/২৯ ১১.৪৬ ০/১ জিম্বাবুয়ে ২০০৯
অমিত মিশ্র (ভারত) ৫ ১৫ ৫/১৮ ১৪.৩৩ ০/১ নিউজিল্যান্ড ২০১৬