রাজা ও রাজত্ব
আনুষ্ঠানিকভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হওয়ার পর পঞ্চম দল হিসেবে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে পাকিস্তান। দেশসংখ্যা মাত্র পাঁচটি হলেও শ্রেষ্ঠত্বের রাজদণ্ড হাতে তোলার সুযোগ হয়েছে নয় অধিনায়কের। সবচেয়ে বেশি চারবার রাজদণ্ড হাতে তুলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়কেরা। আর ২০১৬ সালেই দলকে দু-দুবার র্যাঙ্কিংয়ের শীর্ষে তুলেও সে সৌভাগ্য হয়নি ভারতের বিরাট কোহলির।
রাজদণ্ড হাতে তোলা অধিনায়কেরা
অধিনায়ক সাল
স্টিভ ওয়াহ (অস্ট্রেলিয়া) ২০০১-০৪
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ২০০৪-০৯
গ্রায়েম স্মিথ (দ. আফ্রিকা) ২০০৯ ও ২০১২-১৪
মহেন্দ্র সিং ধোনি (ভারত) ২০০৯-১১
অ্যান্ড্রু স্ট্রাউস (ইংল্যান্ড) ২০১১-১২
মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া) ২০১৪
হাশিম আমলা (দ. আফ্রিকা) ২০১৪-১৬
স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া) ২০১৬
মিসবাহ-উল-হক (পাকিস্তান) ২০১৬-