রাজ্জাক, শুভাগত, নাসিরের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাট-বলে ভালো একটা দিন কাটালেন রাজ্জাক, শুভাগত, নাসির। তিনজনই হয়েছেন ম্যাচসেরা। এই খেলোয়াড়দের নৈপুণ্যে ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে কাল জয় তুলে নিয়েছে কলাবাগান, প্রাইম ব্যাংক ও আবাহনী।
বিকেএসপিতে রাজ্জাকের কাছেই হারল ওল্ড ডিওএইচএস। কলাবাগানের ব্যাটসম্যানদের রান পেতে হিমশিম খেতে হচ্ছিল, রাজ্জাক উইকেটে গিয়ে একটা ঝড়ই তুললেন। ৩ চার, ২ ছয়ে ১৭ বলের ৩৪ রানের টর্নেডো ইনিংসে কলাবাগানের রান পেরোল দুই শর ঘর। খানিকটা অবদান রেখেছেন জিহান মুবারক, এবারের প্রিমিয়ার লিগে নিজের প্রথম ফিফটি তুলে নিয়েছেন এই শ্রীলঙ্কান ব্যাটসম্যান।
ব্যাট হাতে যেমন আগুন ঝরালেন রাজ্জাক, বোলিংয়ে এসেও তা ধরে রাখলেন। ৪ উইকেট নিয়েছেন, তাঁর বোলিং বিশ্লেষণ দেখার মতো, ৭.৩-৩-১৬-৪! ডিওএইচএস গুটিয়ে গেল ১৩০ রানে।
বিকেএসপির আরেক ম্যাচে পারটেক্সের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে আবাহনী। মেহরাব জুনিয়রের ফিফটিতে ইনিংসটা টেনেটুনে ১৭০ রানে নিয়ে যায় পারটেক্স। নাসির ও নাজমুল নিয়েছেন ৩টি করে উইকেট। লক্ষ্যটা বড় নয়, আবাহনী ব্যাটিং করল হেসেখেলেই, ৩৩.১ ওভারেই তুলে নিল জয়। এবারের প্রিমিয়ার লিগে লিটন এদিন করলেন তৃতীয় ফিফটি। জয়ে বড় অবদান জিম্বাবুয়ে সিরিজে জাতীয় দল থেকে বাদ পড়া নাসিরের। ২৯ রান ও ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা তিনিই।
ফতুল্লায় প্রাইম ব্যাংক ৪ উইকেটে হারিয়েছে মোহামেডানকে। মোহামেডান তুলেছিল ১৮৫ রান। নাইম ইসলাম অপরাজিত ছিলেন ৫৬ রানে, খেলেছেন ৯০ বল। শুভাগত হোম ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে করেছেন ৪৭ রান। ম্যাচসেরার পুরস্কার উঠেছে তাঁরই হাতে।
সংক্ষিপ্ত স্কোর
কলাবাগান কেসি-ওল্ড ডিওএইচএস, বিকেএসপি ৪
কলাবাগান কেসি: ৫০ ওভারে ২২০/৮ (মুবারক ৫০, রাজ্জাক ৩৪, তাসামুল ৩০; নেহাদুজ্জামান ৩/৫৮, জয়সুরিয়া ২/২২)।
ওল্ড ডিওএইচএস: ৩৭.৩ ওভারে ১৩০ (আহসানুল ৩২, জয়সুরিয়া ৩১; রাজ্জাক ৪/১৬)।
ফল: কলাবাগান কেসি ৯০ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: আব্দুর রাজ্জাক।
মোহামেডান-প্রাইম ব্যাংক, ফতুল্লা
মোহামেডান: ৫০ ওভারে ১৮৫/৮ (নাইম ৫৬*, ইজাজ ৩০; শুভাগত ৩/৩৯, মুনাবীরা ২/৩৫)।
প্রাইম ব্যাংক: ৪৩.৩ ওভারে ১৮৬/৬ (শুভাগত ৪৭, সৈকত ৪৬, সাদমান ৩২; রাহাতুল ৩/৩৩)।
ফল: প্রাইম ব্যাংক ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: শুভাগত হোম।
আবাহনী-পারটেক্স, বিকেএসপি ৩
পারটেক্স: ৪৯.২ ওভারে ১৭০ (মেহরাব জু. ৫৪, জনি ৩৫; নাসির ৩/২৩, অপু ৩/২৬, আল-আমিন ২/২৩, সজিব ২/৩৩)।
আবাহনী: ৩৩.১ ওভারে ১৭৫/৪ (লিটন ৬৪, রাকিবুল ৪৪, নাসির ২৯; রেজাউল ২/৫৬)।
ফল: আবাহনী ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নাসির হোসেন।