
স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে পরশু ৯০০ উইকেট পেয়েছেন আবদুর রাজ্জাক। টেস্ট, ওয়ানডে, আন্তর্জাতিক টি-টোয়েন্টি, জাতীয় লিগ, বিসিএল, ঢাকা প্রিমিয়ার লিগ, বিপিএল, বাংলাদেশ ‘এ’ দল ও আরও কিছু টুর্নামেন্টে মোট ৪২৮ ম্যাচ খেলে উইকেটগুলো পেয়েছেন রাজ্জাক। উইকেট শিকারের এই দৌড়ে বাংলাদেশের বোলারদের মধ্যে রাজ্জাকের পরই আছেন সাকিব আল হাসান। ৫১৮ ম্যাচে সাকিবের উইকেট ৮০২টি। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট তেমন একটা খেলা হয় না বলেই হয়তো সাকিব পিছিয়ে আছেন। রেকর্ডের চৌহদ্দিটা পুরো ক্রিকেট বিশ্বে ছড়িয়ে দিলে রাজ্জাক-সাকিবরা থাকবেন অনেক পেছনেই। ১১১০ ম্যাচে ৪২০৪ উইকেট নিয়ে যেখানে সবার ওপরে ইংলিশ গ্রেট উইলফ্রেড রোডস। বাঁহাতি স্পিনারের সব উইকেটই প্রথম শ্রেণির ক্রিকেটে পাওয়া।
বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারিরা
তিন সংস্করণের স্বীকৃত ক্রিকেট
৯০০
আবদুর রাজ্জাক
প্রথম শ্রেণি: ৪৫১
লিস্ট ‘এ’: ৩৫৪
টি–২০: ৯৫
৮০২
সাকিব আল হাসান
প্রথম শ্রেণি: ২৬৫
লিস্ট ‘এ’: ২৮০
টি–২০: ২৫৭
৬০১
এনামুল জুনিয়র
প্রথম শ্রেণি: ৪২২
লিস্ট ‘এ’: ১৩২
টি–২০: ৪৭
৫৪০
ইলিয়াস সানি
প্রথম শ্রেণি: ৩৩৭
লিস্ট ‘এ’: ১৪৭
টি–২০: ৫৬
৫৩১
মাশরাফি বিন মুর্তজা
প্রথম শ্রেণি: ১২৯
লিস্ট ‘এ’: ৩০৪
টি–২০: ৯৮