রাজ্জাক-রাজ রাজশাহীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিএলে আরও একবার ৫ উইকেট পেলেন আবদুর রাজ্জাক। ফাইল ছবি
বিসিএলে আরও একবার ৫ উইকেট পেলেন আবদুর রাজ্জাক। ফাইল ছবি
>প্রথম শ্রেণির ক্রিকেটে ৩২ বারের মতো ৫ উইকেট-কীর্তি আবদুর রাজ্জাকের।

অনেক দিন’ হয়ে গেল ৫ উইকেট পাওয়া হয় না আবদুর রাজ্জাকের। অনেক দিন বলতে তিন মাস। জানুয়ারিতে রাজশাহীতে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) উত্তরাঞ্চলের বিপক্ষে ৬ উইকেট পেয়েছিলেন। বিসিএল-বিরতিতে টেস্ট খেলেছেন, ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন। মাঝে ৫ উইকেট আর পাওয়া হয়নি অভিজ্ঞতায় ঋদ্ধ এই বাঁ হাতি স্পিনারের। আজ বিসিএলে আবার দুর্দান্ত রাজ্জাকের দেখা মিলল, সে রাজশাহীতেই।
বিসিএলের পঞ্চম রাউন্ডে দক্ষিণাঞ্চলের বিপক্ষে ২ উইকেটে ১৫৪ রান নিয়ে দ্বিতীয় দিন খেলতে নামা মধ্যাঞ্চল আজ ৩০২ রানে অলআউট হয়েছে রাজ্জাকের স্পিন-বিষে নীল হয়ে। ৮৩ রানে রাজ্জাক পেয়েছেন ৬ উইকেট। এ নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩২ বার ৫ উইকেট পেলেন তিনি। এর মধ্যে ১২ বার বিসিএলে। রাজ্জাকের দুর্দান্ত বোলিংয়ের পরও মধ্যাঞ্চলের স্কোরটা খারাপ হয়নি। তবে মন খারাপ হওয়ার কথা সাদমান ইসলামের। মধ্যাঞ্চলের বাঁহাতি ওপেনার রাজ্জাকের শিকার হলেন সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থেকে।
১১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা দক্ষিণাঞ্চল প্রতিবেদন লেখা পর্যন্ত রান করেছে ১১ ওভারে বিনা উইকেটে ২৩।
মিরপুরে বিসিএলের অন্য ম্যাচে জহুরুল ইসলাম ও আরিফুল হকের সেঞ্চুরিতে পূর্বাঞ্চলের বিপক্ষে ৪১৫ করেছে উত্তরাঞ্চল। দ্বিতীয় দিনের শেষ সেশনে ব্যাটিং করতে নেমে পূর্বাঞ্চল দিন শেষ করেছে কোনো উইকেট না হারিয়ে ১১০ রান তুলে। লিটন দাস অপরাজিত আছেন ৫২ ও তাসামুল হক উইকেটে আছেন ৪৯ রানে।