রাজ্য দলেও নেই ম্যাক্সওয়েল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলের বাইরে ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ছিলেন না দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে দলেও। কিন্তু ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টেস্টের সিরিজে যখন জাতীয় দলে ফেরার আশা করছেন, তখন শেফিল্ড শিল্ডের ভিক্টোরিয়া দল থেকেও বাদ পড়তে হলো অস্ট্রেলীয় এই অলরাউন্ডারকে। পরশু তাসমানিয়ার বিপক্ষে শুরু হওয়া ম্যাচে ম্যাক্সওয়েলকে একাদশে রাখেনি তাঁর দল ভিক্টোরিয়া। রয়টার্স।